
সমস্ত প্রশংসা মহান আল্লাহ তা‘আলার দরবারে যিনি আমাকে আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে গঠিত যুগোপযোগী একটি শিক্ষা প্রতিষ্ঠান "আন-নুজুম ইসলামিক একাডেমি"তে সম্পৃক্ত হওয়ার তাওফিক দান করেছেন। অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি বিশ্বমানবতার শ্রেষ্ঠ শিক্ষক নবী করিম (সাঃ) ও তাঁর পরিবারবর্গের উপর।
ওংষধস রং ঃযব পড়সঢ়ষবঃব পড়ফব ড়ভ ষরভব.মহান আল্লাহর নিকট একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম (আল-কুরআনঃ ৩:১৯)। ইসলামী জ্ঞানের প্রধান উৎস হলো আল-কুরআন ও রাসূল (সাঃ) এর সুন্নাহ। অষ-ছঁৎধহ রং ঃযব নবংঃ ফরারহব নড়ড়শ ড়ভ ঃযব ড়িৎষফ. মহাগ্রন্থ আল-কুরআন বিশ্ব মানবতার একমাত্র মুক্তির সনদ, যা মহান আল্লাহ তা'আলার পক্ষ থেকে নাযিলকৃত এক বিশেষ নিয়া'মত। এ গ্রন্থে রয়েছে মানবজীবনের সকল দিক ও বিভাগের সুস্পষ্ট দিক-নির্দেশনা। দ্বীনি জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল-কুরআন ও রাসূল (সাঃ) এর সুন্নাহ'র বিকল্প নেই। তাই আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন ও সুন্নাহ'র জ্ঞানার্জন করা অপরিহার্য। বর্তমান শিক্ষাব্যবস্থায় ধর্মীয় জ্ঞান ও নৈতিক শিক্ষা অর্জনের সুযোগ-সুবিধা সম্বলিত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই অপ্রতুল। ফলে যুগোপযোগী শিক্ষা এবং ধর্মীয় জ্ঞানার্জন থেকে বর্তমান প্রজন্ম হচ্ছে বঞ্চিত। তাই এর গুরুত্ব অনুধাবন করে উন্নত ও মনোরম পরিবেশে নূরানী, নাজেরা, হিফ্জের পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাদান নিশ্চিত করার উদ্দেশ্যে নৈতিকতাবোধ সম্পন্ন, দেশপ্রেমিক, আদর্শ নাগরিক তৈরির প্রত্যয়ে এবং ইসলামিক স্কলার তৈরির মানসে "আন-নুজুম ফাউন্ডেশন" এর পরিচালনায় প্রতিষ্ঠিত হয়েছে
"আন-নুজুম ইসলামিক একাডেমি"।
এই প্রতিষ্ঠানটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান দিনাজপুর শহরের বালুয়াডাঙ্গা মোড়ে অবস্থিত। আমি এ প্রতিষ্ঠানটির উন্নতি ও সফলতা কামনা করছি। আমাদের প্রতিষ্ঠানটি আরো উন্নত ও সমৃদ্ধ করতে আপনাদের সকলের নিকট সার্বিক সহযোগিতা ও পরামর্শ একান্তভাবে কাম্য।
"হেরার আলো ছড়িয়ে পড়ুক সবার জীবন জুড়ে"
হে আল্লাহ! আমাদের সকল কার্যক্রমকে কবুল করুন, আমীন।

তথ্য ও যোগাযোগের প্রযুক্তি মানুষের জীবন ধারণের পদ্ধতিকে বদলে দিয়েছে- জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষাক্ষেত্রেও তথ্য ও যোগযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। আইসিটি স্থান করে নিয়েছে গ্রামের বিদ্যালয়ের সেই ছোট্ট শ্রেণিকক্ষেও - যেখানে শিক্ষার্থীরা বই-খাতার পাশাপাশি কম্পিউটারেও শিখতে শুরু করেছে। জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং সকল ক্ষেত্রে তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের যোগ্য রূপকার হিসাবে গড়ে তোলে ‘‘ভিশন ২০২১’’ বাস্তবায়নের জন্য এই ওয়েবসাইট অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। মূলত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন অনুসঙ্গের নিকট তথ্য, উপাত্ত সহজে ও দ্রুততার সহিত পৌঁছানো এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি অফিসের যোগাযোগ রক্ষা করা এই ওয়েবসাইটের লক্ষ্য। দিনাজপুর জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান আন-নুজুম ইসলামিক একাডেমি, দিনাজপুর ইতোমধ্যে সকল শিক্ষকদের নিয়ে ‘‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’’ বিষয়ক অভ্যন্তরিন প্রশিক্ষন সম্পন্ন করেছে। এই ওয়েবসাইটটি খোলার মাধ্যমে বিদ্যালয়ের সামগ্রিক মান উন্নয়ন ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করণে একটি নতুন মাত্রা যুক্ত হবে এই প্রত্যাশা করছি।
................................................
প্রিন্সিপাল
আন-নুজুম ইসলামিক একাডেমি, দিনাজপুর
আন-নুজুম ইসলামিক একাডেমি প্রতিষ্ঠিত হয় ২০২৩ সালে । মানুষের জীবনের শ্রেষ্ঠ অর্জন হল শিক্ষা । শিক্ষার প্রথম এবং প্রধান কাজ হল পরিবেশের সাথে শিক্ষার্থীর সংগতি বিধান করা । শিক্ষা অর্জনে আনুষ্ঠানিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য আর আনুষ্ঠানিক শিক্ষা অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান তথা বিদ্যালয়ের কোন বিকল্প নেই । তাই আন-নুজুম ইসলামিক একাডেমি দীর্ঘ দিন ধরে শিক্ষা অর্জনের লক্ষ্যে সে ভূমিকা নিষ্ঠার সাথে পালন করে আসছে । উত্তরাঞ্চল তথা সমগ্র বাংলাদেশে যে কয়টি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আন-নুজুম ইসলামিক একাডেমি নিঃসন্দেহে তাদের অন্যতম । তথ্য ও যোগাযোগের প্রযুক্তি মানুষের জীবন ধারণের পদ্ধতিকে বদলে দিয়েছে- জীবনকে করেছে সহজ ও আনন্দময়। শিক্ষাক্ষেত্রেও তথ্য ও যোগযোগ প্রযুক্তি যোগ করেছে নতুন মাত্রা। আইসিটি স্থান করে নিয়েছে গ্রামের বিদ্যালয়ের সেই ছোট্ট শ্রেণিকক্ষেও - যেখানে শিক্ষার্থীরা বই-খাতার পাশাপাশি কম্পিউটারেও শিখতে শুরু করেছে। জাতীয় শিক্ষানীতি ২০১০-এর আলোকে আধুনিক জ্ঞান-বিজ্ঞান এবং সকল ক্ষেত্রে তথ্য ও যোগযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশের যোগ্য রূপকার হিসাবে গড়ে তোলে ‘‘ভিশন ২০২১’’ বাস্তবায়নের জন্য এই ওয়েবসাইট অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। মূলত শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক এই তিন অনুসঙ্গের নিকট তথ্য, উপাত্ত সহজে ও দ্রুততার সহিত পৌঁছানো এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং অন্যান্য সরকারি অফিসের যোগাযোগ রক্ষা করা এই ওয়েবসাইটের লক্ষ্য।